img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : বায়ার্ন মিউনিখ

৪ ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার (১৯ এপ্রিল) স্টুটগার্ট-কে ৪-২ গোলে হারিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ানরা। এখনও চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। সবশেষ ১৪টি বুন্দেসলিগা মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ানরা ।  মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের পক্ষে ছিল না। ২১ মিনিটে ক্রিসের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৩১ মিনিটে রাফায়েল গুরেইরোর সমতাসূচক গোলের পর নিকোলাস ও আলফোনসো ডেভিসের গোলে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে জয়ের পথে শেষ পেরেকটি ঠুকে দেন হ্যারি কেইন। ম্যাচের শেষদিকে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন এখন পর্যন্ত লিগে মাত্র একটি ম্যাচে হেরেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। তাদের করা ১০৯টি গোল ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছে। শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে দলটি। এদিকে, সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বায়ার্নের। আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেন-এর মুখোমুখি হবে তারা। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি, যেখানে ২৮ এপ্রিল প্রথম লেগে তাদের প্রতিপক্ষ পিএসজি। ....

৪ ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

শেষ মুহূর্তে বিদায় রিয়াল মাদ্রিদের, বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে

শেষ মুহূর্তের নাটকীয়তায় বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর দারুণ প্রত্যাবর্তনে বায়ার্ন মিউনিখ পৌঁছে গেল সেমিফাইনালে। আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরের ধাপ নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরুটা ছিল রিয়ালের জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৪৬ সেকেন্ডেই দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্দা গুলের। তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে দারুণ ডেলিভারিতে Jo জশুয়া কিমিখের সহায়তায় সমতা ফেরান আলেকজান্ডার পাভলোভিচ। ....

শেষ মুহূর্তে বিদায় রিয়াল মাদ্রিদের, বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। খেলাটি মঙ্গলবার রাত বাংলাদেশ সময় ১টায় মাঠে গড়াবে।  কিন্তু ম্যাচের আগে কৌশলের চেয়েও বেশি আলোচনায় আছে ফুটবলারদের সামাজিক দায়বদ্ধতা। সংবাদ সম্মেলনে বর্ণবাদবিরোধী বার্তা দেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। তিনি ইয়ামালের মতো তরুণদেরও এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। ....

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ